ফরিদপুর শহরের স্কুলের মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ এর উদ্বোধনী ও  সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালীর  সভাপতিত্বে এ  উপলক্ষে এক আলোচনা সভায়  প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পি এ এ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সহকারি  কমিশনার ভূমি জিয়াউর রহমান,জেলা  প্রাণিসম্পদ  কর্মকর্তা এ কে এম আসজাদ, উদ্যোক্তা তানিয়া পারভিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণের  কর্মকর্তা ডক্টর তাসলিমা আক্তার। এতে মোট ৩৪ টি স্টল অংশগ্রহণ করে।
এছাড়া গাভী ,ষাড়, হাঁস-মুরগি পালন ও ছাগল পালনে অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে  পুরস্কারপ্রাপ্তদের পুরস্কৃত করা হয়। এছাড়া দুটো এনজিও কেউ এ পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া দীপ্ত কৃষি পদকে সফলতা অর্জন করায় উদ্যোক্তা তানিয়া পারভিন কে ও বিশেষ পুরস্কার দেওয়া হয়।
এর আগে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক  কামরুল আহসান তালুকদার পি এ এ। মেলার আয়োজনে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরনারি হাসপাতাল ফরিদপুর।