ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে এ সময় আটক করা হয়েছে একজনকে। বুধবার রাতে জেলার ভাঙ্গা থানাধীন পৌরসভা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত এমদাদুল চৌধুরী ভাঙ্গা থানার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে।
ফরিদপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ভাঙ্গা পৌরসভার সংলগ্ন রাস্তর উপরে জিদান সেতু ডিলাক্স নামীয় বাসে তল্লাশি চালানো হয়। এ সময় এনামুল চৌধুরী (২৮) নামক একজন মাদক ব্যবসায়ীকে ১১০০ (এক হাজার একশত) পিস ইয়াবা উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক এক্সরে করে তার পেটে আরো ইয়াবার অস্তিত্ব লক্ষ্য করা যায়।
|
পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পেট থেকে আরও ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াব বের করা হয়। মোট উদ্ধারকৃত আলামতের পরিমান ১৩৫০এক হাজার তিনশত পঞ্চাশ) পিস।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাজা মিয়া বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত এনামুল চৌধুরীকে বৃহস্পতিবার বিজ্ঞ আাদলতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।