‘মুক্তির মূলমন্ত্র ইসলামি শাসনতন্ত্র শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে এবং পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয় সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতা মূলক করার দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় ইসলামি আন্দোলন বাংলাদেশ আলফাডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে শুক্রবার বিকেলে উপজেলা জামে মসজিদের সামনে বিক্ষোভ মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামি আন্দোলন বাংলাদেশ আলফাডাঙ্গা উপজেলা শাখার সভপতি মুফতি মাওলানা শরিফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, সহসভাপতি মুফতি বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকের আহমেদ।

এসময় আরও বক্তব্য প্রদান করেন মিঠাপুর মাদ্রাসার মুহতামিম মুফতি সিরাজুল ইসলাম, কুঠরাকান্দি মাদরাসার মুহতামিম মাওলানা মো. আহসান উল্লাহ, চান্দড়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আমিন উল্লাহ ও সদর আলফাডাঙ্গা মুজাহিদ কমিটির সভাপতি কারী আক্কাস ও উপজেলা জামে মসজিদের ইমাম খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী প্রমুখ।