মাগুরা পৌরসভার ৩নং ওয়ার্ড সিতারামপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমির হোসেন খাঁন গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ১২ ফেব্রুয়ারী ভোর ৪.৩০ টার সময়ে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৫৯বছর।

এদিকে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।বাংলাদেশ অবঃপ্রাপ্ত সৈনিক কল্যান সংস্থা, ন্যাশনাল মানবাধীকার অপরাধ দমন সাংবাদিক সোসাইটি, অবঃপ্রাপ্ত সেনা কল্যান সংস্থা মাগুরা, কাটাখালি অবসর আর্মী গ্রুপ, সৈনিক সংস্থা মাগুরা, আন্তর্জাতিক মানবাধীকার (আসক) প্রমুখ।

আজ রবিবার আছর নামাজের পর সিতারামপুর কেন্দ্রিয় ঈদগার সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি, মেয়র মাগুরা পৌরসভা খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, জেলা আওয়ামীলীগের সাবেক দূর্যোগ ও ত্রাণ সম্পাদক রানা আমির ওসমান, সদর উপজেলা আওয়ামী

লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল বিশ্বাস সহ এলাকার ও বিভিন্ন এলাকার গণ্যমান্য মুসল্লীগণ।