ফরিদপুরের আলফাডাঙ্গায় তিনটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারা শপথ নিয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলনকক্ষে শপথ অনুষ্ঠান হয়।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক চেয়ারম্যান ও মেম্বারদের শপথ বাক্য পাঠ করান। চেয়ারম্যান হিসেবে শপথ নেন আলফাডাঙ্গা সদর ইউনিয়নের সোহরাব হোসেন বুলবুল, বুড়াইচ ইউনিয়নের আব্দুল ওহাব পান্নু, ও গোপালপুর ইউনিয়নের খান সাইফুল ইসলামসহ ২৭ জন ইউপি সদস্য ও ৯ জন সংরক্ষিত নারী সদস্য।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবু তাহের, উপজেলা নারী ভাইচ চেয়ারম্যান লায়লা পারভিন, প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম ও সাধারণ সম্পাদক আলমগীর কবীর প্রমুখ।

নির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান আলফাডাঙ্গার ইউএনও রফিকুল হক।