ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আজ বিকেল তিনটায়  আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে আলফাডাঙ্গা ইউনিয়নের হাসিবুর ইসলাম বুলবুল, বুড়াইচ ইউনিয়নের আলহাজ্ব আব্দুল ওহাব পান্নু এবং গোপালপুর ইউনিয়নের মোঃ সাইফুল ইসলাম কে ফরিদপুরের জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল অহসান তালুকদার সপথ বাক্য পাঠ কারান এবং ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
এক প্রতিক্রিয়ায়  নবনির্বাচিত চেয়ারম্যানরা জনগণের সেবায় নিজেদের  নিয়োজিত রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।