ফরিদপুর জেলার  বোয়ালমারী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক  ছাত্র নেতা   শামসুদ্দিন মিয়া ঝুনুর সভাপতিত্বে  আজ বিকেল চারটায় বোয়ালমারী  উপজেলার  চতুল ইউনিয়নের হাসামদিয়ায় এক মতবিনিময় সভা   অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
 এ সময় নেতা কর্মীরা বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন। এবং আগামী দিনের লড়াই সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে  সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।