ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ রবিবার  সকাল ১১ টায়  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল চন্দ্র দাস এর সভাপতিত্বে মাসিক জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত  হয়।
 এ সময়  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক  কামরুল আহসান তালুকদার পি এ এ।
অনুষ্ঠানে ফরিদপুর জেলার  সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।