ফরিদপুরে প্রয়াত আওয়ামী লীগ নেতা এসএম নুরুন্নবী স্মৃতি পরিষদের প্রথম সভা শুক্রবার সন্ধ্যা ছয়টায় সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এসএম নুরুন্নবীর সহধর্মিনী ‌ আনোয়ারা নুরুন্নবীর  সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উক্ত সংগঠনের কর্মকর্তা বৃন্দ ‌ এ সময় উপস্থিত ছিলেন  আইভী মাসুদ, সমীর বোস, নুরুল ইসলাম, শফিউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট প্রীতি কণা রাহা, খুশি খন্দকার, রুবিয়া মিল্লাত, সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, রেশাদুজ্জামান রেশাদ, সাহেবুর রহমান খান কচি, মোশাররফ হোসেনের সবুজ
অনুষ্ঠানে আগামী ২৭শে জানুয়ারি মঙ্গলবার বিকাল তিনটায় ফরিদপুর প্রেস ক্লাবের  সামনে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নেয়া হয় ।
এছাড়া এস এম  নুরুন্নবীর  নামে ফরিদপুর পৌরসভার একটি রাস্তা নামকরণের জন্য পৌর মেয়র এর নিকট দাবি জানানো হয়।