ফরিদপুর শহরের টেপাখোলা বনলতা সিনেমা হলের সামনে ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে সংগঠনের সভাপতি জনাব রাজিব হোসেনের সভাপতিত্বে জিয়াউর রহমানের ৮৭ তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিন্কু, এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং আলোচনা শেষে গরীব ও দুঃস্থদের মাঝে ১০০ পিস কম্বল বিতরণ করেন।