১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ সকাল ১১ টায়  ফরিদপুর জেলার সদর উপজেলার নর্থ চ্যানেল ও ডিগ্রিরচর ইউনিয়ন পরিষদে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি জনাব শামীম হকের সভাপতিত্বে ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অসহায় শীতার্থদের মাঝে প্রায় এক হাজার  পিচ কম্বল বিতরণ করা  হয়।
এ  সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ ইসতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা,প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব নিয়াজ জামান সজীব, উপ-প্রচার সম্পাদক আলী আজগর মানিক,জেলা আওয়ামী লীগের সদস্য জনাব শামচুল আলম, ডিগ্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান  মিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।