সরকার কর্তৃক বিদ্যুতের অযৌক্তিক ভাবে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের  দাবিতে ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে  সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা কমিটির সভাপতি জনাব আজাদ আবুল কালাম এর সভাপতিত্বে আজ বিকেল পৌনে পাঁচটায় ‌  ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এক প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন  ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য জনাব বেলায়েত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব অরুণ কুমার শীল,জেলা কমিটির সদস্য জনাব সুধীন সরকার মঙ্গল, মানিক মজুমদার  প্রমূখ।
এ সময় বক্তারা সরকার কর্তৃক অযৌক্তিক ভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। তারা সরকারের সমালোচনা করে বলেন সরকারের নানা মুখী দুর্নীতি ও লুটপাটের কারণে ঋণের বুঝা দিন দিন ভারি হওয়ার কারণে সাধারণ খেটে খাওয়া মানুষের উপর দায়ভার চাপানোর জন্য বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। অবিলম্বে সরকার বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে  কঠোর আন্দোলন কর্মসূচীর ঘোষণা দেন তারা।