ফরিদপুরের সালথায় ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দুইগ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে পালিত হল বার্ষিকী।

বুধবার বিকালে পৃথক পৃথক ভাবে দুটি স্থানে ও ভিন্ন ভিন্ন ভাবে মিছিল স্লোগানে একই কমিটির নেতৃবৃন্দ এই আলাদা অনুষ্ঠান করে। উপজেলা ছাত্রলীগের সভাপতি রায় মোহন ও সাধারণ সম্পাদক মো. শাহিনের একটি গ্রুপ উপজেলা হলে রুমে কেক কেটে ও পরে উপজেলার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্তরে এসে শেষ করে।

অপরদিকে একই কমিটির সহসভাপতি ফিরোজ খান রাজ, হোসেন আলী, লিমন হোসেন, নাইম মুন্সি, এনামুল ও সাংগঠনিক সম্পাদক তালহা হোসেন রাব্বী ও দপ্তর সম্পাদক আবীর হোসেন নিয়ামত মিলে আর একটি গ্রুপ উপজেলা সদরে অবস্থিত সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে কেক কাটেন এবং পরে ব্যানার হাতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়।

সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায় মোহন বলেন, আমার কমিটির সহ সভাপতি ফিরোজ খান রাজ ও আরো কয়েকজন নেতৃবৃন্দ বরাবরই এরকম করছে, ওরা কি কারনে কেন আলাদা অনুষ্ঠান করলো আমি এখন জানি না। সিনিয়র নিয়ে কথা বলে পরে জানাতে পারবো।

এদিকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ খান রাজ বলেন, কোন অনুষ্ঠানে আমাদের ডাকে না সভাপতি ও সাধারণ সম্পাদক। এজন্য আমরা আলাদা অনুষ্ঠান করছি। কারন আমরাও আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং ছাত্রলীগের রাজনীতি করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি।

  • আরও দেখুন ভিডওতেঃ
    1. Saltha Satro Lig-04.01.2023
    {"type":"video","tracklist":true,"tracknumbers":true,"images":true,"artists":true,"tracks":[{"src":"https:\/\/somoyerprotyasha.com\/wp-content\/uploads\/2023\/01\/Saltha-Satro-Lig-04.01.2023.mp4","type":"video\/mp4","title":"Saltha Satro Lig-04.01.2023","caption":"","description":"","meta":{"length_formatted":"0:13"},"dimensions":{"original":{"width":640,"height":368},"resized":{"width":640,"height":368}},"image":{"src":"https:\/\/somoyerprotyasha.com\/wp-includes\/images\/media\/video.svg","width":48,"height":64},"thumb":{"src":"https:\/\/somoyerprotyasha.com\/wp-includes\/images\/media\/video.svg","width":48,"height":64}}]}