মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে  অতিরিক্ত জেলা প্রশাসক তাসলীম আলীর সভাপতিত্বে ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধো পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান আজ সকাল ১০ টায়   কবি জসীমউদ্দিন হলে অনুষ্ঠিত হয়।
এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম হক,সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ
,বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন বাবুলসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
 অনুষ্ঠানে  বক্তারা বলেন  বীর মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান। তাদের মহানত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। তাই জাতির সূর্য সন্তান ও তাদের পরিবারকে যথাযোগ্য সম্মান দিতে হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে  মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে সম্মানী চেক প্রদান করা হয়।