ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে শহীদ সুফি ফুটবল টুর্নামেন্ট সোমবার বিকেলে শুরু হয়েছে।
টুর্নামেন্টের প্রথম খেলায় জয়লাভ করেছে ঝিলটুলী বয়েজ ক্লাব এছাড়া দ্বিতীয় খেলায় জয়লাভ করেছে রামধনী সেবা সংঘ।
টুর্নামেন্টের প্রথম খেলায় ঝিলটুলী বয়েজ ক্লাব প্রতিপক্ষ এফ সি বারী একাদশকে ট্রাইবেকার এ ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।
খেলার নির্ধারিত সময় গোল শূন্য ড্র থাকে। এরপর দিনের দ্বিতীয় খেলায় রামধনী সেবা সংঘ শান্তর দোয়ায় একমাত্র গোলে ১১ নং ওয়ার্ড আদমপুর মোলাডাঙ্গি সেভেন স্টার ক্লাবকে পরাজিত করে দ্বিতীয় পর্বে উন্নীত হয়।
গুরুত্বপূর্ণ এই দুইটি খেলাটি পরিচালনা করেন রেফারি আবুল কাশেম ভোলা। সহকারি ছিলেন আশরাফুল আলম, আশিকুর রহমান। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা রয়েছে অরিন, অন্তর, আব্দুর রহিম, হৃদয় , রিজভী এহসান ও তানজিল। নকআউট পদ্ধতির টুর্নামেন্টে স্থানীয় ৩২ টি দল অংশগ্রহণ করছে।