১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস ২০২২ উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের  বৃহত্তর ফরিদপুর আঞ্চলিক ও ফরিদপুর জেলা ও সদর উপজেলা কমিটির উদ্যোগে একটি রেলি ‌ ও আলোচনা সভা আজ শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় ।
বৃহত্তর ফরিদপুর আঞ্চলিক কমিটির সভাপতি অধ্যাপিকা জেসমিন ফেরদৌস শিখার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৃহত্তর ফরিদপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ এয়ার আলী, জেলা কমিটির সভাপতি অধ্যাপক শরীফ জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক আকলিমা খানম রনি,
আঞ্চলিক কমিটির তদন্ত বিষয়ক সম্পাদক ‌ আকবর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাফিনুল হাসান নান্নু, জেলা কমিটির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খোকন , উপজেলা কমিটির সহ-সভাপতি আক্তারি বেগম, এ এস উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিটি নির্বাহী সদস্য  আয়েশা আশরাফী, তাহামিনা আক্তার, উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক স্বপ্না আক্তার, প্রেস সম্পাদক মিতা আক্তার,
জেলা কমিটি নির্বাহী সদস্য রোমান মোল্লা, মোহাম্মদ রফিকুল আলম সেলিম, এবং অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা বিশ্ব মানবাধিকার দিবসে সবাইকে একসাথে কাজ করার  আহ্বান জানান।