ফরিদপুর জেলায়  ভাঙ্গা  উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী  ১৪ ভিসেম্বর  শহীদ বুদ্ধিজীবী দিবস  ও ১৬ ডিসেম্বর  বিজয় দিবস পালন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন মিয়ার সভাপতিত্বে  উপজেলা  হল রুমে  এক  প্রস্তুতিমূলক সভা  অনুষ্ঠিত হয়।
 এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি- সাইফুর রহমান মিরন,  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- আকরামুজ্জামান রাজা, অতিরিক্ত পুলিশ  সুপার ভাঙ্গা সার্কেল, জনাব হেলাল উদ্দিন ভূঁইযাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা বৃন্দ।
প্রস্তুতিমূলক সভায় বক্তাগণ, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতাসহ সবাইকে উপস্থিত থাকার জন্য  আহ্বান জানান।