বিশ্বকাপে আর্জেন্টিনা  আজকে রাতে ভালো খেলবে এবং তারা জয়লাভ করে পরবর্তী পর্বে উন্নীত হবে সেই শুভকামনা জানিয়ে আনন্দ মিছিল করেছে ‌ আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।
আজ রাতে শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি  হাসপাতালের সামনে থেকে এক শোভাযাত্রা বের করে তারা । এ সময় দলের শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন আর্জেন্টিনা সমর্থক মোস্তফা কামাল। তিনি বলেন আজকের ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করবে এবং পরবর্তী পর্বে উন্নীত হবে।
এ সময় বিভিন্ন দর্শক ও সমর্থক করতালি দিয়ে তাদের অভি অভিনন্দন জানান  । শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সূচনা স্থানে গিয়ে শেষ হয় ।