ফরিদপুরের গূহলক্ষীপুরে ভাই ভাই সার্বজনীন মন্দিরের ভক্তবৃন্দের উদ্যোগে চলছে ধর্মীয় অনুষ্ঠান । আগামী বুধবার মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে এ অনুষ্ঠান সম্পন্ন হবে।
এর আগে ১৭ নভেম্বর শ্রীমৎ ভগবত গীতা পাঠ এর মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়েছিল। এদিকে এখানে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে অসংখ্য ভক্তবৃন্দের ভিড় লক্ষ্য করা যাচ্ছে একই সাথে অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকছে ।
অনুষ্ঠানের শেষ দিনে পদাবলী কীর্তন পরিবেশন করবে গজারিয়া নগরকান্দার কীর্তনীয়া শ্রীমতি পূজা রায়।