কুষ্টিয়ার খোকসায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার এর সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে শিক্ষক সমিতির অফিস কক্ষে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার কে ফুল ও কেষ্ট দিয়ে বরণ করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ ও সাধারণ সম্পাদক তোরান আলীসহ অন্যান্য শিক্ষকগন।পরে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত সেলিম রেজা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম, শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি জিল্লুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তোরান আলী মোল্লা প্রমুখ। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করে খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন। নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল আখতার তার বক্তব্যে বলেন আপনারা শিক্ষক জাতির বিবেক আপনারা আপনাদের যথাযথ দায়িত্ব পালন করবেন তাহলে আগামীতে অবশ্যই ভালো জাতি গড়ে উঠবে।
|
তিনি আরো বলেন আপনাদের যার যার জায়গা থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করবেন তাহলে অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব পালন হবে। তিনি ভালো জাতি গঠনে শিক্ষকদের সবার সহযোগিতা কামনা করেন।