বিএনপি-জামাত প্রতিক্রিয়াশীল অশুভ জোটের হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, বিশৃঙ্খলা, জ্বালাও- পোড়াও, ধ্বংসাত্মক, নাশকতার বিরুদ্ধে আজ বিকেল সাড়ে চারটায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মাঠ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে সংগঠনের সভাপতি তানজীমুল রশিদ চৌধুরী রিয়ান এর সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আফিফ বিন ইসলাম অর্ক, সহ-সভাপতি অমিত বিশ্বাস অর্ক, সহ-সভাপতি মাসুম মিয়া, ইমামুল মিয়া আজম, কাউছার হোসেন টিটু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উক্ত মিছিল ও সমাবেশ থেকে বক্তারা বলেন বর্তমান সময়ে বিএনপি জামাত জোটের সম্মেলনের নামে সারা দেশে হত্যা,সন্ত্রাস, নৈরাজ্য,বিশৃঙ্খলা ও জ্বালাও পোড়াও এর অভিযোগ এনে ছাত্র লীগ কর্মীরা এসব বন্ধ করার দাবি জানান। আর যদি এসব বন্ধ না করা হয় ছাত্র লীগ তা রাজপথে থেকে মোকাবিলা করবে বলে হুশিয়ারি দেন।
সমাবেশে বক্তারা বলেন বিএনপি জামারচক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রমকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। কিন্তু তাদের এ চক্রান্ত সফল হবে না। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।