কুষ্টিয়ার ভেড়ামারায় পাঠচক্রের সদস্য সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি, সাহিত্যিক সাইফুল আলম এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ১২ নভেম্বর শনিবার সকাল ১০ টার সময় ভেড়ামারা উপজেলা পরিষদ হলরুমে পার্থ চক্র সদস্য সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি সাহিত্যিক সাইফুল আলমের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

স্মরণ সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল আজিম।

সাইফুল আলম এর জীবনের স্মৃতির ওপর আলোচনা করেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, আরো বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আশরাফ ইসলাম, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা, কুষ্টিয়া রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আমির খসরু, শিক্ষক বিনোদ কুমার বিশ্বাস, পৌরসভার প্যানেল মেয়র নাঈমুল হক, ভেড়ামারা সরকারি কলেজের প্রভাষক আনিসুর রহমান, ভেড়ামারা সাতবাড়ি মডেল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, সাইফুল আলমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার মেযে শান্ত, অনুষ্ঠান পরিচালনা করেন ভেড়ামারা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, দোয়া পরিচালনা করেন কবি খ ম আ শুকুর।

এছাড়াও ভেড়ামারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।