ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নে গত (৮নভেম্বর) পানিতে ডুবে নিহত সামবির সিকদার নামে (৬) বছর বয়সী এক শিশুর পরিবারে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার পদ্মা নদীতে পরে শিশুটি মারা যাওয়ার খবর পেয়ে বিকেলে ঐ পরিবারের খোজখবর ও সমবেদনা জানাতে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা।
পরে নিহত শিশুটির পরিবারের সদস্যের হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন ইউএনও।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহীদ তালুকদার।
জানা যায় দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনারয়ের বরাদ্দকৃত অর্থ থেকে শিশুটির দাফন কাফন সম্পন্ন করার লক্ষে তাৎক্ষনিক এই নগদ অর্থ তারা পরিবারকে প্রদান করা হয়।
উল্লেখ্য ঘটনার দিন দুপুরে ঐ ইউনিয়নের এমপি ডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে শিশুটি মারা যায়।সামবির ঐ গ্রামের বাসিন্দা সুরুজ সিকদারের ছেলে ও তিন ভাইয়ের মধ্যে সামবির মেঝ।