কুষ্টিয়ার ভেড়ামারায় আলোচনাসভা ও কেককাটার মধ্য দিয়ে দৈনিক দিনের খবর পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে এ উপলক্ষে পত্রিকার সম্পাদক মন্ডলির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আলহাজ্ব রফিকুল আলম চুনুর সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে এ  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,  জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, পৌরসভার মেয়র আনোয়ারুল

কবির টুটুল, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক যুবায়ের আহমেদ রিপন, সমকালের জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, দৈনিক দিনের খবরের সম্পাদক আব্দুর রাজ্জাক, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবলু মোস্তাফিজ,

সাংগঠনিক সম্পাদক ও দিনের খবরের সহ সম্পাদক  আজিজুল হাকিম, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামিম, সহসভাপতি আহাদুজ্জামান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।