ফরিদপুরের সালথায় কর্মরত সাংবাদিকদের সাথে সদ্যযোগদান কৃত নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে তার নিজ অফিস কার্যালয়ে তিনি এই মতবিনিময় করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান রুপা বেগম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি এফ এম আজিজুর রহমান আজিজ, সহ-সভাপতি এম কিউ হুসাইন বুলবুল, মনির মোল্লা, চৌধুরী মাহমুদ আরশাফ টুটু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবু নাছের হুসাইন নুরুল ইসলাম নাহিদ, মজিবুর রহমান, দপ্তর সম্পাদক শরিফুল হাসান, অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মারুফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আকাশ সাহা, কার্যনির্বাহী সদস্য সাদ্দাম হোসেন, সদস্য সুমন মাহমুদ, মোশাররফ হোসেন প্রমুখ।

উক্ত সভায়, উপজেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, পরমর্শ ও মতবিনিময় করা হয়।

উল্লেখ, ৩৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারের মাধ্যমে তিনি নিয়োগ লাভ করেন। গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর ) ২০২২ইং সালথা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নরসিংদী জেলার বেলাবো উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।