ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্র পাড়া ট্রলার ঘাটের একটি গাছ থেকে গতকাল মঙ্গলবার সকালে সাজনখালাসী (৪০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ।

নিহত সাজনখালাসী উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের খালাসীডাঙ্গী গ্রামের হযরত খালাসীর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক । জানা গেছে, উক্ত সাজনখালাসী পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী জানায়।

এ ব্যাপারে সদরপুর থানায় একাটি অপমৃত্যুর মামলা হয়েছে। সদরপুর থানা পুলিশ লাশের সুরাত হাল করে মেডিকেল পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার সংবাদ নিশ্চিত করেব লেন, মেডিকেল পরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।