ফরিদপুর জেলায় কর্মরত কনস্টেবল সুশীল কুমার বসু চাকুরী জীবন শেষে আজ বৃহস্পতিবার ৩ নভেম্বর অবসর গ্রহন করেন।
এ সময় পুলিশ সুপার,ফরিদপুর জনাব মোঃ শাহজাহান, পিপিএম-সেবা তার বিদায়কালে শুভেচ্ছা জানিয়ে, অবসরকালীন সময়ে পরিবার পরিজন নিয়ে বাকি দিনগুলো সুখে শান্তিতে কাটাতে পারেন সে জন্য পরম করুণাময়ের নিকট মঙ্গল কামনা করা হয় এবং পুলিশ সুপারের নির্দেশে পুষ্প সজ্জিত পুলিশের গাড়িতে করে তাকে নিজ বাড়ীতে পৌঁছে দেয়া হয়।