ফরিদপুরের আলফাডাঙ্গা বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামের জনগণের সাথে মতবিনিময় সভা করে চলছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক মো: আবুল কাশেম মন্ডল (কাসেদ)।

বুধবার রাতে ফলিয়া দক্ষিণ পাড়া মাদ্রাসা প্রাঙ্গণে এলাকার মুরব্বী আবুল হোসেন মোল্যার সভাপতিত্বে ও আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আসলাম হোসেনের পরিচালনায় মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কাসেদ মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন, বুড়াইচ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত মন্ডল, সমাজসেবক অরুণ মৃধা, জাকির মৃধা, সোহরাব খালাসী, সলাইমান শেখ ও আব্দুর ছালাম মোল্যাসহ ফলিয়া দক্ষিণ পাড়ার কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল কাশেম মন্ডল কাসেদবলেন, আমি এই গ্রামের সন্তান, আপনাদের সুখে দুঃখে আমাকে যখন স্মরণ করেছেন আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে ছুটে এসেছি। আমার কোন চাওয়া পাওয়া নেই বাকি জীবন আপনাদের খেদমত করতে চাই। আমি এই ইউনিয়নের আওয়ামী লীগের নমিনেশন প্রার্থী আশা করি দল আমাকে নমিনেশন দিবেন।

আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মতো কাজ করবো। আমার দাবি থাকবে যদি আমার চেয়ে যোগ্য কোন ব্যক্তি এই বুড়াইচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করে তাহলে তাকে ভোট দিবেন। তখন আপনাদের ভোটের উপর আমার কোন দাবী থাকবে না। আর যদি আমি যোগ্য হই তাহলে আমার দাবি রয়েছে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আমাকে সামর্থন দিবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন।