আগামী ৫ নভেম্বর ফরিদপুর-২আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে রাত ৮টা পর্যন্ত সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের মজুমদার বাজার, বাড়ৈরহাট, শৌলডুবী উচ্চ বিদ্যালয়, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ, এলাকায় আলতাফ ফকিরের বাড়িতে পৃথক-পৃথক গণসংযোগ ও পথসভা করে। সভা গুলোতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন সাবেক সাংসদ প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর সন্তান আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী।
গণসংযোগে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আহবান জানান।
আলতাফ ফকিরের বাড়িতে মুকাদ্দেস ফকিরের সভাপত্বিতে পথসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চৌধুরী আবুল কাইয়ুম হিরু।
এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ফরিদপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য এখলাস আলী ফকির, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস, বিল্লাল হোসেন ফকির, এ্যাড: ইনজামামুল হক মিঠু, ফরিদপুর রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি হাফিজুরর হমান ঝিল্লু, কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আলিমুজ্জামান খান, ফরিদ উদ্দিন, বেলায়েত হোসেন, হাবিবুর রহমান মোল্লা, নজরুল ইসলাম নূরু মেম্বার, মাসুদ আহমেদ সহ আরো অনেকে।