কুষ্টিয়ার খোকসায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বরে থেকে এক বর্ণাঢ্য র্যলির আয়োজন করা হয়, র্যলিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষ উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান  সেলিম রেজা ।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক তারিকুল আলম তসর, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান। আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম,উপজেলা বিআরডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম   প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, যুব সংগঠনের প্রতিনিধি,যুব ও যুব মহিলা ও স্থানীয় সাংবাদিকগণ।পরে যুব ও যুব মহিলাদের মাঝে যুব ঋণের চেক ও প্রশিক্ষনের সার্টিফিকেট বিতরণ করা হয়।