ফরিদপুর জেলার মধুখালী উপজেলা বিএনপির কার্যালয় মধুখালী উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আজ বুধবার  বেলা বারোটায়  মধুখালী উপজেলা বিএনপি’র সভাপতি মোস্তফা  রশিদ চৌধুরী ইরান এর সভাপতিত্বে আগামী ১২ই নভেম্বর বিএনপির ফরিদপুর বিভাগীয় গন সমাবেশ সফল করার লক্ষে একটি প্রস্তুতিমূলক সভা  অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌ ফরিদপুর- ১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, বিশেষ অতিথি ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিঙ্কু, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদাররেস আলী ঈসা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ,  জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসে সহ জেলা বিএনপি ও মধুখালী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১২ ই নভেম্বর বিএনপির ফরিদপুর বিভাগীয় সমাবেশকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে মধুখালী উপজেলা ও পৌর বিএনপি সহ তার সকল অঙ্গসংগঠনের উদ্যোগে ‌এ প্রস্তূতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।