ফরিদপুরের ৬০ বোতল ফেনসিডিল সহ এক আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ফরিদপুর জেলা পুলিশের  ফেসবুক আইডিতে ‌ এ সংবাদ প্রকাশিত হয়।
মাননীয় পুলিশ সুপার,ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, ডিবি, ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ইং ২৩/১০/২০২২ খ্রিঃ ১৫.৪০ ঘটিকার সময় ঘটনাস্থল ফরিদপুর কোতয়ালী থানাধীন বদরপুর সাকিনস্থ মন্ত্রীর বাড়ির সামনে পাকা হাইওয়ে রাস্তার উপর চেকপোস্ট অভিযান পরিচালনা করাকালে ROYAL EXPRESS পরিবহন যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-গ-১৫-১৯৭৯ গাড়ি হইতে আসামী মোছাঃ পারভীনা খাতুন (২২), পিতা- শাহজাহান হোসেন, মাতা- মরিয়ম বেগম, সাং-খোশালপুর, থানা-মহেষপুর, জেলা-ঝিনাইদহকে ৬০ (ষাট) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।
উক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) শফিকুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।