শহীদ সুফি নাট্যচক্রের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও দুই দিনব্যাপী নাট্য উৎসব শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।
শেষ দিনে দুটি সংগঠন তাদের নাটক পরিবেশন করেন । সংগঠন দুটো হচ্ছে গোপালগঞ্জ থিয়েটারের নিহত গোলাপ এই নাটকটির রচনা ও নির্দেশনা দেন শেখ আব্দুর সবুর। অন্য সংগঠনটি হচ্ছে বৈশাখী নাট্যগোষ্ঠীর কন্যা জায়া জননী, এই নাটকটি রচনা ও নির্দেশনা দেন শাহ জাহাঙ্গীর।
নাটকের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক অনন্ত হিরা, ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিপ্লব বালা, বৈশাখী নাট্যগোষ্ঠীর কর্মকর্তা এডভোকেট বশির চৌধুরী, মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল ইসলাম মিলন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর আহবায়ক ও ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র কাজী আলী হাসান কল্লোল, শহীদ সুফি নাট্য চক্রের সহ-সভাপতি ডক্টর মাহফুজুর রহমান।
সবাই বক্তারা দু’দিন ব্যাপী এই নাট্য উৎসবের আয়োজন করার জন্য শহীদ সুফি নাট্যচক্র কে ধন্যবাদ জানান।
বক্তারা বলেন নাটকের মাধ্যমে সমাজের বাস্তব চিত্রকে তুলে ধরা হয়। এছাড়া সমাজের বিভিন্ন অসংগতিকে জনগণের সামনে সহজে উপস্থাপন করা যায়।
এই নাটক উৎসবে বিভিন্ন জেলার অভিনেতা অভিনেত্রীরা মঞ্চে তাদের নাটক পরিবেশন করে দর্শকদের দারুন ভাবে আনন্দ দিয়েছে এজন্য সংগঠনগুলোকে ধন্যবাদ জানানো হয়। একই সাথে ফরিদপুরে একটা মানসম্মত নাট্য মঞ্চ তৈরি হবে এবং সেখানে আরো বেশি পরিমাণ নাটক মঞ্চস্থ করা হবে সেটাই প্রত্যাশা করা হয়। নাটক শেষে অংশগ্রহণ ও কারী দলগুলির মধ্যে সমমনা তুলে দেওয়া হয় । উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই নাটকগুলো উপভোগ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ।