ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ডবাসীর সাথে নির্বাচনি মতবিনিময় সভা করেছেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি সাইফুর রহমান।
শুক্রবার রাতে পৌরসভার ৪ নং ওয়ার্ডের পশ্চিম নওয়াপাড়ায় এলাকাবাসী ও জাহাজ মাস্টারের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শওকত কামাল নান্নুর সভাপতিত্বে ও প্রভাষক মো: মুরাদ হোসেন তালুকদারের পরিচালনায় এসময় বক্তব্য প্রদান করেন, সাবেক ইউপি সদস্য হেমায়েত হোসেন তালুকদার, সমাজসেবক মো: হাসমত হোসেন মোল্যা, জাহাজ মাস্টার মাহাবুব, ইছানুর গাজী,নাজমুল হোসেন ও ব্যবাসায়ী সোহেল খান লিটন প্রমুখ।
নির্বাচনি সভায় ৪ নং ওয়ার্ডের কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
নির্বাচনি মতবিনিময় সভার প্রধান অতিথি পৌর মেয়র সাইফুর রহমান বলেন,পৌরসভার এই ৪ নং ওয়ার্ডকে আমার নিজের ওয়ার্ড মনে করি সবসময়। আমার প্রতি আস্থা রেখে আপনাদের মূল্যবান ভোট দিয়ে প্রথম পৌরসভার মেয়র বানিয়েছেন। আমি চেষ্টা করেছি আপনাদের সেই আস্থার প্রতিদান দিতে। আপনারা যখন যে অবস্থায় আমাকে স্বরণ করেছেন আমি হাজির হওয়ার চেষ্টা করেছি। আগামী নির্বাচনে আমার প্রতি আস্থা রাখুন আমি আপনাদের সেই আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। ছোট বেলা থেকে আপনাদের সাথে আমার বেড়ে ওঠা বাকি জীবন আপনাদের সাথে থেকে কাজ করতে চাই।
ব্যক্তি জীবনে আমার কোন চাওয়া পাওয়া নেই। আপনাদের পাশে থেকে সেবা করাটাই মূল উদ্দেশ্যে। আপনারা আমার জন্য দোয়া করবেন।