প্রতিবছরের ন্যায় এবারও গোয়ালচামটের শ্রীধাম শ্রী অঙ্গনে প্রভু জগৎবন্ধু সুন্দরের  অষ্টমাদল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
এ উপলক্ষে বৃহস্পতিবার  সন্ধ্যা ছয়টায় ‌ পবিত্র বন্ধুকুন্ডে ‌ সংকীর্তন‌ সহ ‌ নৌকা বিহার অতঃপর চৌদ্দ  মাদলে সন্ধ্যারতি কীর্তন ও  প্রসাদ বিতরণ শুরু হয়।
উক্ত কর্মসূচিতে অংশ নেবার জন্য বিকাল থেকেই হাজার হাজার ভক্তবৃন্দ শ্রীধাম শ্রী অঙ্গনে অংশগ্রহণ করে। রাতে প্রসাদ  বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়।