আগামী ১২ই নভেম্বর বিএনপির ফরিদপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি ও পথসভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার সকাল ১১ টায় ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে সংগঠনের সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন এর সভাপতিত্বে আগামী ১২ই নভেম্বর বিএনপির ফরিদপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে শহরের গোলপুকুর ড্রীম এ লিফলেট বিতরণ ও এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল,মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ,জেলা যুবদলের জনাব রাজীব হোসেন,মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত পথসভায় নেতৃবৃন্দ আগামী ১২ ই নভেম্বর বিএনপির ফরিদপুর বিভাগীয় সমাবেশকে সাফল্য মন্ডিত করার লক্ষে সাধারণ জনগণ ও নেতাকর্মীদেরকে অবহিত করার লক্ষে লিফলেট বিতরণ করেন।