ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ এর সভাপতি জনাব শামীম হক এর সভাপতিত্বে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে শহরের শেখ রাসেল স্কয়ারে  কেক কাটা ,
স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ  কর্মসূচি পালিত  হয়।
উক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ফরিদপুর  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  শাহ মোঃ ইশতিয়াক আরিফ ,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি  মাহমুদা বেগম, ফরিদপুর জেলা শ্রমিক লীগের আহবায়ক গোলাম মোহাম্মদ নাছির, সদস্য সচিব ইমান আলী মোল্লা, বণিক সমিতির সভাপতি মাসুদুল হক, কোতোয়ালি থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিঠু মিয়া, ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আলী আজগর মানিক । এ সময় জেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 কেক কাটা শেষে শেখ রাসেল স্কয়ারে সন্ধানী ডোনার  ক্লাবের  সহায়তায়  স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়া বেলায় একটায় এখানে একটি ফলজ ও বনজ  বৃক্ষ  রোপন করা হয়। এ সময়  ফরিদপুর জেলা  আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।