সকল জল্পনা কল্পনা শেষে আজ সোমবার ব্যপক উৎসাহ উদ্দিপনার মধ্য অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুর জেলাপরিষদের নির্বাচন।

সদরপুর উপজেলার ৯ টি ইউনিয়ন নিয়ে ৮ নংওয়ার্ড। এই ওয়ার্ডের জেলাপরিষদের একটি সদস্য পদের জন্য ভোট যুদ্ধে নেমেছেন তিন জন প্রার্থী।

তারা হচ্ছেন, একলাছ আলী ফকির (তালা), গোলাম ছরোয়ার (টিউবয়েল) ও মোঃছবির বেপারী (ঘড়ি) মার্কা নিয়ে লড়ছেন। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে তিন জন প্রার্থীর মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি।

এছাড়া ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ৩ নংসংরক্ষিত মহিলা আসনে তিন জন প্রার্থী একটি সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতি দন্ডিতায় নেমেছেন।

এরা হচ্ছেন,পারুল আক্তার (হরিন), মোছাম্মাত কহিনুর বেগম (ফুটবল), মোছাম্মাত গোলশান আরা আক্তার( মাইক) মার্কা নিয়ে লরছেন। সদরপুর কেন্দ্রের প্রিজাইটিং অফিসারের দায়িত্বে আছেন উপজেলা সমাজ সেবা অফিসার কাজী শামীম আহম্মেদ।