ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সদরপুর উপজেলা শাখার সহ সভাপতি মোঃআব্দুল হাই বেপারীর মৃত্যুতে স্মরণসভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ (বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২২) বিকালে সংস্থার উপজেলা কার্যালয়ে সভাপতি আঃমজিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সৈয়দ দেলোয়ার হোসেন, কাজী খলিলুর রহমান, ইয়াকুব আলী মোল্লা, আব্দুল ওহাব আকন, আবু জাফর আকাশ, রাজিব হোসাইন, সদরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শিমুল তালুকদার, সদরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, মরহুমের জামাতা কাজী কামরুল হাসান (মনির), ভাতিজা শহিদুল ইসলাম, খগেন চন্দ্র বিশ্বাস, আব্দুল লতিফ মিয়া, আব্দুস সোবহান শরীফ, শহিদুল ইসলাম শরীফ, তোফাজ্জেল হোসেন উজ্জল, ইদ্রিস আলী মোল্লা প্রমূখ।
দু’আ পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী। সভার শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
স্মরণ সভায় বক্তারা মরহুমের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তার রুহের মাগফিরাত ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।