ফরিদপুর জেলার সালথা উপজেলার মেম্বার গট্টি গ্রামে মঙ্গলবার  বিকেল চারটায় কৃষক সমিতির গ্রাম কমিটি গঠন করা হয়।
আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষক সংগঠন ও আন্দোলন বিষয়ে আলোচনা করেন জেলা কৃষক সমিতির সদস্য রফিকুজ্জামান লায়েক, জেলা সিপিবির সদস্য আশরাফুল আলম বাবু ও উপজেলা কৃষক সমিতির সহসভাপতি কাজী কাইয়ুম।
আলোচনা শেষে আজিজ মোল্লাকে সভাপতি, প্রশান্ত বিশ্বাসকে সাধারণ সম্পাদক, আকমল হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও বাবলু বিশ্বাসকে কোষাধ্যক্ষ করে ১৯ সদস্যের গ্রাম কমিটি গঠন করা হয়।