ফরিদপুর  জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আজ সোমবার সকাল দশটায়  মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
 ফরিদপুরের  জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে মাসিক জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা এ সভা অনুষ্ঠিত হয়।
 এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান বিপিএম, ফরিদপুর জেলা জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান, ফরিদপুর  জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, জেলা সিভিল সার্জন মোঃ সিদ্দিকুর রহমান, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা , ফরিদপুরে পৌর মেয়র অমিতাভ বোস, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শিলা রানী মন্ডল, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী , সহ  সকল উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় জেলা প্রশাসক সকল আইন প্রয়োগকারী সংস্থাকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণে রাখার জন্য সহযোগিতা করার আহ্বান জানান।
দ্রব্যমূল্য, মাদকদ্রব্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সকল সংস্হাকে সমন্বিতভাবে কাজ করার বিষয় আলোচনা করা হয়। এই সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।