সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপুজা উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা বুড়াইচ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল কাশেম মন্ডল(কাসেদ)।
মঙ্গলবার রাতে উপজেলা বুড়াইচ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল কাশেম মন্ডল (কাসেদ) তার সফর সঙ্গী নিয়ে বুড়াইচ ইউনিয়নের বিভিন্ন পূর্জা মন্ডপ পরিদর্শন করে মতবিনিময় করেন সেই সাথে পূর্জা মন্ডপে আর্থিস সহায়তা করেন।
বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া সর্বজনীন পূর্জা মন্ডপে পরিদর্শন কালে আবুল কাশেম মন্ডল সংক্ষিপ্ত বক্তব্য জানান, ধর্ম যার যার উৎসব সবার। ‘সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দুর্গোৎসব পালিত হবে এটাই আমাদের কাম্য। আমি আপানাদের এই ইউনিয়নের সন্তান, আমি আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আশা রাখি দল আমাকে নমিনেশন দিবেন। আপনাদের সামর্থন নিয়ে আগামী দিন গুলিতে আপনাদের কাছে থেকে সেবা করতে চাই। আমার জন্য দোয়া করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় রয়েছে বলে দেশ আজ অনেক উন্নত। আপনারা আগামীতে আওয়ামী লীগের পাশে থাকবেন। সেই প্রত্যাশা রইল সকলের প্রতি।
এসময় সময় সফরসঙ্গী হিসেবে স্থানীয় জনিপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন ।