ফরিদপুরের সদরপুরের কৃষ্ণপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে হোসেন মতুব্বর (২৫) ও মিজানুর রহমান ফকির (২২) নামের ২ যুবক গুরুতর আহত করার ঘটনা ঘটে।
আহতদের সদরপুর হাসপাতালে ভর্তির পর হোসেন মতুব্বরের অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত অনুমান ১১ টায় হোসেন মাতুব্বর হাট কৃষ্ণপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে যাত্রা বাড়ি আকবর খাঁর বাড়ির সামনে পৌছিলে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে।
সে যাত্রা বাড়ি গ্রামের মৃত জব্বার মাতুব্বরের ছেলে। অপরদিকে উক্ত ঘটনাকে কেন্দ্র করে যাত্রা বাড়ি গ্রামের খবির ফকিরের ছেলে মিজানুর রহমান ফকির (২২) হাট কৃষ্ণপুর বাজারে গেলে,প্রতিপক্ষের লোকজন তাকে কৃষ্ণপুরস্থ সদরপুর স্ট্যান্ডে শনিবার সকাল অনুমান ৮টায় কুপিয়ে আহত করে।
এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশংকা করছে এলাকা বাসি। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান, সংঘর্ষ এড়াতে কৃষ্ণপুর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।