কুষ্টিয়ার খোকসায় ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড শোমসপুর শাখার  তত্ত্বাবধানে পরিচালিত ভবানীগঞ্জ বাজারে “সোনালী  এজেন্ট ব্যাংকিং  আউটলেট” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক শোমসপুর শাখা প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) মেহেদী হাসান। এজেন্ট ব্যাংকিং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার প্রিন্সিপাল অফিস কুষ্টিয়া  খোন্দকার আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আকমল হোসেন, জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শকীব খান টিপু, ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আবুল হোসেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আহমেদ বকুল প্রমুখ।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, বাজারে ব্যবসায়ী, সুধী উপস্থিত ছিলেন। ভবানীগঞ্জ বাজারের প্রাণকেন্দ্রে  মেসার্স এম এন  ট্রেডার্স এর প্রোঃ শিমা আক্তার তত্ত্বাবধানে সোনালী এজেন্ট ব্যাংকিং সেবা পরিচালিত হবে।