ফরিদপুরে জমিসংক্রান্ত পারিবারিক কলহের জেরে ধরে নিহত মোঃআলী শেখ এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় টায় ফরিদপুর সদর উপজেলা মাচ্চর ইউনিয়নের দয়রামপুর এলাকায় মাচ্চর ইউনিয়ন সর্বস্তরের জনগণের উদ্যোগে গত ১ সেপ্টেম্বর ২০২২ তারিখে পারিবারিক কলহের জের ধরে নিহত মোঃ আলী শেখকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার সহ ফাঁসির দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে নিহতের পরিবারসহ মাচ্চর ইউনিয়নের এলাকাবাসীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, গত ৩০-০৮-২০২২ইং মোঃ আলী, পিতাঃ মৃত সোনাউল্লাহকে তার বাড়ির সামনে জমিতে ধান রোপন করতে গেলে একই এলাকার তার ফুফাতো ভাই শাহিদ শেখ (৫৫), লিয়াকত শেখ(৫০), হারুন শেখ (৪৫), জাহিদ শেখ (৪০) পিতা-মৃত আজিম শেখ, রিপন শেখ (২৫) পিতা-শাহিদ শেখ, সাকিল শেখ (২০) পিতা – লিয়াকত শেখ দেশীয় অস্ত্র দিয়ে মেরে মারাত্মক ভাবে আহত করে।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এনাম মেডিকেল প্রেরণ করা হলে গত ১/৯/২০২২ইং তারিখ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
পারিবারিক কলহের ও জমি-জমা সংক্রান্ত বিষয় এর জের ধরে ফরিদপুর সদর উপজেলার দয়রামপুর এলাকায় মোঃ আলী শেখ কে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার সহ ফাঁসির দাবিতে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।