কুষ্টিয়ার খোকসায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ সুষ্ঠু সুন্দর নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ৫টি কেন্দ্র ও ১ টি ভেনুকেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২০৮৪ জন, এর মধ্যে প্রথম দিনে অংশগ্রহণ করেন ১৮৭৮ জন। খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০৪ জন, খোকসা-জানিপুর পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে- ৪৭৫ জন, শোমসপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৮০ জন, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভেনুকেন্দ্রে-২৮৭ জন।
এছাড়া খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভোকেশনাল কেন্দ্রে ৫১৬ জন ও আলহাজ্ব সদর উদ্দিন খান দাখিল মাদ্রাসা কেন্দ্র ১১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ২০০ গজের মধ্যে পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ধারা জারি করেন।পরীক্ষা কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক সবগুলো পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক ইনভিজিলেটর টীম সর্বক্ষণিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস সবকয়টি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।