ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আলফাডাঙ্গা উপজেলা সদস্য পদ নির্বাচনেনমিনেশন দাখিল করেছেন উপজেলার বুড়াইচ ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য তারিকুল ইসলাম।

মঙ্গলবার ফরিদপুর জেলা নির্বাচন কার্যালয়ে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও উপজেলার জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শওকত আলী জাহিদ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন ও বুড়াইচ ইউনিয়ন পরিষদেরে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ বুড়াইচ ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।