জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে ১২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদ। এরই অংশ হিসেবে ফরিদপুরের নগরকান্দা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ কর্মবিরতি পালন করেছে।
১২ সেপ্টেম্বর সোমবার থেকে এ কর্মবিরতী শুরু করেন। আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ কর্মসুচী। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস এই কর্মবিরতি পালন করছেন।
দূর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ/ পদোন্নতি/ চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের দারীতে অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ এ কর্ম বিরতী পালন করছেন।
এ কর্মসুচীর অংশ হিসেবে নগরকান্দায় আন্দোলনরত কর্মকর্তা/কর্মচারীরা মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু’র নিকট স্মারক লিপি প্রদান করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তরের অধীন পদগুলো যুগোপযোগী করে আপগ্রেডেশন করা হলেও তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে এ মন্ত্রণালয়ের অধীন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীদের পদ অদ্যবধি আপগ্রেডেশন করা হয়নি। তিনি আরো বলেন, আমরা দীর্ঘদিন যাবত একই পদে আছি। এছাড়া আমাদের বেশ কিছু পদে জনবল শুন্য রয়েছে।