র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী , মাদকদ্রব্য গাঁজা এর চালান নিয়ে সাকুরা পরিবহন যোগে ঢাকা হয়ে ফরিদপুর এর উদ্দেশ্যে রওনা করেছে।
উক্ত সংবাদ অবহিত হওয়ার পর অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ০৪/০৯/২০২২ তারিখ রোজ রবিবার রাত ০১.৪৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার ফরিদপুর কোতয়ালী থানাধীন ধুলদি বাজার সংলগ্ন ফরিদপুর টু রাজাবাড়ী জেলা গামী হাইওয়ে রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করতঃ অভিযান পরিচালনার মাধ্যমে ০১। মোঃ জাকির হোসেন আশপাক (৫২), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক আশপাক, সাং-পূর্ণমতি, থানাঃ বুড়িচং, জেলাঃ-কুমিল্লা, ২। মোঃ রাহাত পেদা (২৬), পিতা-মোঃ ফারুক পেদা, সাং-ইছাদি, থানাঃ গলাচিপা, জেলাঃ-পটুয়াখালী দ্বয়কে গ্রেফতার করেন।
এ সময় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে গাঁজা-১৮.৫ কেজি, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং ০২টি সীমকার্ড জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয়ের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী, সে দীর্ঘদিন যাবৎ পরিবহন যোগে ঢাকা হতে ফরিদপুর মহাসড়ক ব্যবহার করে গাঁজার চালান নিয়ে ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে।
আরও পড়ুনঃ তিন বছর শিকল বন্ধী নগরকান্দার ওমর ফারুক
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।