ফরিদপুরের চরভদ্রাসনে অগ্নিকান্ডে ৩টি ছাপড়া ঘর পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ফাজেলখার ডাঙ্গী গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।আগুন নেভাতে প্রথমে স্থানীয়রা ও পরে খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্থ গৃহবধু মুক্তা বেগম(৩৫)জানান প্রতিদিনের মতন দুপুরের অনেক আগেই তারা রান্না শেষে যার যার সাংশারিক কাজে ব্যাস্ত ছিলেন। দুপুরে রান্না ঘর থেকে হঠাৎ আগুন জ্বলে ওঠে ও দ্রুত আশেপাশের ঘরে ছড়িয়ে পরে বলে জানান তিনি।আগুনে একটি গোয়াল ঘড় ও দুটি রান্না ঘড় পুড়ে তিনটি পরিবারের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।চরভদ্রাসন ফায়ার ষ্টেসন অফিসার(ভারপ্রাপ্ত)মো.মুর্তুজা ফকির ও চরভদ্রাসন থানা উপ পরিদর্শক প্রবীর কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুনঃ সদরপুরে বসত বাড়িতে অগ্নিকান্ডে আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
এ সময় সদর ইউনিয়নের স্থানীয় ৫নং ওয়ার্ড সদস্য মো.বাবুল মোল্লা উপস্থিত ছিলেন।ক্ষতিগ্রস্থরা হচ্ছেন মুক্তা বেগম(৩৫),হাশেম ফকির(৪০) ও গঞ্জর ফকির(৭০)।